Posts

কবিতা : উত্তীর্ণ সময়

 উ ত্তী র্ণ স ম য়  শেখ আব্বাস উদ্দিন ****************** সময়ের এই বিপন্নতা কেটে যাবে একদিন মৃত্যুর স্রোত পিছনে ফেলে  জীবন জাগবে আবার সেহেরি ডাকে  একটি পতাকা উড়বে মন্দির মসজিদ গির্জায় ভোরের আজান-সন্ধারতি মিলিয়ে দেবে জীবনের ছায়াপথ  প্রাণের মিছিলে হাঁটবে তোমার আমার আদিম নিবাস শহরে জাগবে মানবিকতা সাদামাটা জীবনের ডালভাত  ফোনের মিসডকল  রকের আড্ডা সব ফিরে পাবে প্রিয় পড়শী চেনা-অচেনা সব লোকজন আবার সেই চেনা পৃথিবী  অন্ধকার সমুদ্র পেরিয়ে মৃত্যুর লগি ঠেলতে ঠেলতে ভেসে যাবে নূহের বজরা/কিস্তি লোমশ প্রেম শীর্ণ পৃথিবীর গালে টোল উৎফুল্ল চোখ মাথায় হাত রেখে দাদীর দোয়া ফিরে পাবো আমার জীবনে আবার নুয়ে পড়া ধানের শীষ নুয়ে পড়া বটের ডাল লাল ফলে ভরে থাকবে আমার পৃথিবী আবার সুস্থ হবে  মানবিক হবে দেশের নেতারা  সব ছেলে মেয়ে পড়বে জীবনের পড়া সব পরিযায়ী ফিরে যাবে সন্ধ্যার আগে  অপেক্ষমান সন্তানের কাছে  প্রেয়সির গরম ভাতে।                           __________

কবিতা : জীবনের উত্তর দক্ষিণ

 জীবনের উত্তর দক্ষিণ শেখ আব্বাস উদ্দিন  ******************* শুয়ে থাকা দিনের সাতকাহন জুড়ে অনর্গল কান্নার দিনলিপি আর শুকনো পাতার সর্বাঙ্গ জুড়ে দাপুটে পায়ের স্পর্ধিত পদভার অনুভব জুড়ে অলস অবসন্ন সন্ধ্যার শরীর জুড়ে  দুটো আনত নিস্পৃহ চোখ চোখের নীচে কালচে গিরিখাত ভাবনার সারা আকাশ তছনছ হয়ে যায় শান বাধানো ঘাটে বসে গুন গুন করতে থাকা উদাসী বধূ এঁটো বাসন ধুয়ে ফেরে আনমনে,  আচমকা বৃষ্টির ফোঁটায় তৎপরতা জাগে। প্রিয়মুখ বসত করে ব্যস্ত শহরে মুচড়ে ওঠা মনের পাতায় পাতায় অভিমানের কোলাজ আঁকে সারাদিন জামরুল গাছের মগডালে বসে বিরহিনি ঘুঘুর একটানা ডাক খুঁচিয়ে দিয়ে যায় অদৃশ্য যন্ত্রণাকে। জীবনের খাতায় যুক্ত হয় আরও একটি অসহ্য বিকেল  উচ্ছশৃংখল নদীতে আজ কোনো তাপ নেই সে বড় নির্বিষ, কেন কে জানে বিরক্তিময় প্রতিটি প্রহর  নির্জন রাত্রীর প্রশস্ত কোলে বসে খুজেঁ পায় প্রিয় অভিমান  নিজেকে আবিষ্কার করে শতাব্দী প্রাচীন বুড়ো বটকে আবর্তন করার আনন্দে জল রঙের কোলাজ আঁকে অশ্রু সিক্ত আকাশের গায়  কামনার জলে ভিজে একাকার অর্থহীন শব্দেরা শীৎকার হয়ে আছড়ে পড়ছে মহানগর জুড়ে। ক...

আলোকিত মন

 একটি সদ্য ভূমিষ্ঠ হওয়া অনলাইন সাহিত্য পত্রিকা এখানে আপনি লিখুন  আপনার মনের কথা আপনার ভাবনার আকাশ নিঃসঙ্গ সময়  নিভৃত সকাল  নিকষ অন্ধকার কুয়াশার চাদরে মোড়া সৈকত মেঘলা দিনের বিকেল  ফেলে আসা দিন  আকাশের বুকে ভেসে বেড়ানো বক আর যত সব....